expr:class='"loading" + data:blog.mobileClass'>

animated

all internet and computer solution

add by bidvertiser

add by bidvertiser

Sunday, January 6, 2013

captcha entry

যারা অনলাইন আয়ে আগ্রহী কিন্তু তেমন কাজ পারেন না তাদের জন্য আজ আমি একটি সহজ কাজের সন্ধান দিতে এসেছি। কিন্তু তার আগে একটি কথা না বললেই নয়। অনলাইন থেকে আয় করতে চান? তাহলে পরিশ্রমের পাশাপাশি অবশ্যই একাগ্রতা প্রয়োজন। পরিশ্রম, কষ্ট যদি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন তাহলে ফলাফল ভাল কিছু হতে বাধ্য করা যায় যেখানে ফল কিছু ভাল হয়।

ক্যাপচা এন্ট্রির কাজ করার জন্য আপনার প্রয়োজন হবে মোটামুটি স্পীড সম্পন্ন নেট কানেকশন(রবি,গ্রামীন,বাংলালিংক মডেম হলেও চলবে)। হাতের টাইপিং স্পীড মিনিটে ২০-৩০ টি ওয়ার্ড। প্রয়োজনে কাজ শুরু করার আগে আপনার হাতের টাইপিং স্পীড টেস্ট করে নিতে পারেন typingspeedtest থেকে। আপনি যদি ক্যাপচা এন্ট্রি তে আগ্রহী হন, তাহলে এ কাজ করতে পারেনএই সফটওয়্যার এর সাহায্যে ।
একনজরে দেখে নিন এখানে কাজের জন্য আপনি কি কি সুবিধা পাচ্ছেনঃ
*এখানে ইচ্ছে করলে আপনি দৈনিক ২৪ ঘণ্টার যে কোন সময় কাজ করতে পারের।
*মিনিমাম ৩$ হলে পেমেন্ট পাবেন Libertyreserve/Paypal এর মাধ্যমে।
*একসাথে ২-৩টি একাউন্টে কাজ করতে পারবেন।
* টাইম আউট হয়ে গেলেও কিক আউট হওয়ার সম্ভাবনা নেই।
*পেমেন্ট প্রতি ১০০০ ক্যাপচা এন্ট্রির জন্য 0.65$-1.4$ করে পাবেন। বিস্তারিত দেখতে ওয়েবসাইটে দেখতে পারেন।
আমার মনে হয় এটা নতুনদের জন্য বিষয়টি খারাপ না। হাতের টাইপিং স্পীড হওয়ার জন্য কিছুদিন কাজ করতে পারেন। আগে টাইপিংটা ভালভাবে শিখে নিলে পরে আপনার অন্য কাজে সুবিধা পাবেন।
কিভাবে কি করবেন?
প্রথমে এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন।তারপর ডাবল ক্লিক করে এভাবে extract করুন। এই সফটওয়্যারটি চালানোর জন্য আপনার .net framework এর প্রয়োজন হতে পারে ডাউনলোড করে নিতে পারেন
Click here to download .NetFramework 2.0 32bit
Click here to download .NetFramework 2.0 64bit


ডাউনলোড করা ফাইলের পাশেই নতুন একটি ফোল্ডার পাবেন। ফোল্ডারটি open করে MT নামের ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।

তাহলে নিচের ছবির মতো আসবে। এখান থেকে Register বাটনে ক্লিক করুন।

রেজিস্ট্রেশন ফর্ম সঠিকভাবে পূরণ করুন।Payment অপশনে Western Union সিলেক্ট করুন। তাহলে পরে পেমেন্ট অপশন পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি Paypal/Libertyreserve সিলেক্ট করেন তাহলে পরে পেমেন্ট আপশন পরিবর্তন করতে পারবেন না। আর একটি কথা আপনি একটি paypal/Libertyreserve দিয়ে কেবল মাত্র একটি একাউন্ট করতে পারবেন। তবে বিশেষ উপায়ে একাধিক একাউন্ট করা যায়। সে কথায় পরে আসছি।

আপনার রেজিস্ট্রেশন সঠিক হলে নিচের মতো একটি ছবি দেখতে পাবেন।

আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করা শেষ। এবার সফটওয়্যার এর মধ্যে আপনার একাউন্ট এড করে নিতে হবে। একাউন্ট add করার জন্য Set Account এ ক্লিক করুন।

তারপর আপনার তৈরীকৃত নতুন একাউন্টের ই-মেইল ও পাসওয়ার্ড দিন এবং OK বাটনে ক্লিক করুন।

যদি এমন ছবি আসে তাহলে আপনি আপনার একাউন্ট সফলভাবে এড করতে সক্ষম হয়েছেন।

এবার আপনার কাজ শুরু করার পালা। এখন আপনি Start Work এ ক্লিক করুন এবং কাজ করা শুরু করে দিন।

তবে মনে রাখবেন প্রতিটি ক্যাপচা এন্ট্রি করার জন্য আপনি ১৫ সেকেন্ড সময় পাবেন। প্রথম প্রথম মনে হতে পারে ১৫ সেকেন্ড অনেক কম সময়। কিন্তু কয়েকদিন কাজ করার পর দেখবেন ১৫ সেকেন্ডে আপনি ৪-৫টা ক্যাপচা এন্ট্রি করে ফেলতে পারবেন। এন্ট্রির সময় যথা সম্ভব তাড়াতাড়ি এন্ট্রি করার চেষ্টা করবেন। বেশি ভুল করবেন না। কারন ভুলের মাত্রা বেশি হলে আপনার account permanently বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার অনেক কষ্টের উপার্জিত টাকা থেকে বঞ্চিত হবেন।এজন্য যদি দেখেন যে ৮-১০টা ভূল হয়ে গেছে তাহলে কাজ করা বন্ধ রাখবেন ২৪ ঘন্টা। কারণ ২৪ ঘন্টা পর আপনার accuracy আবার ১০০% হয়ে যাবে।

আপনার যদি মনে হয় যে ক্যাপচা অনেক ধীর গতিতে আসছে তাহলে আপনি আরো একটি একাউন্ট এড করে নিতে পারেন। উপরের উপায়ে আরো একটি একাউন্ট তৈরী করুন এবং এড করে নিন তাহলে ২টা একাউন্টে একসাথে কাজ করতে পারবেন।
সচেতন হয়ে, একাগ্রতার সাথে কাজ করুন। সফলতা নিশ্চয় আসবে।
একটি Paypal/Libertyreserve দিয়ে একাধিক একাউন্ট করার উপায়ঃ
প্রথমে একাউন্ট করার সময় পেমেন্ট অপশনে Western Union সিলেক্ট করবেন।

তারপর যদি আপনি ওয়েব সাইটে লগইন করে পেমেন্ট আপশন পরিবর্তন করার ফর্ম পূরণ করে আপনার Paypal/LR একাউন্ট দিয়ে আপডেট করে নিন।

কোন সমস্যা হলে নিচে কমেন্ট করতে পারেন। সাহায্য করার চেষ্টা করব। কারণ মাঝে মাঝে অবসরে আমি নিজেও টুকটাক ক্যাপচা এন্ট্রি করে থাকি।
এছাড়াও এখানে আপনি রেফারাল এর মাধ্যমেও আয় করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে রেফারাল লিংক জেনারেট করতে হবে। প্রথমে www.megatypers.com/login এ আপনার ডাটা এন্ট্রি একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। তারপর Affiliates ট্যাব থেকে Codes এ যান-
পেজটি আসবে সেখান থেকে ADD NEW CODE অপশন এ ক্লিক করুন-
এরপর যে পপ-আপ আসবে সেখানে Save Code অপশন এ ক্লিক করুন। এবার আপনার একটি কোড জেনারেট হবে যা আপনি দেখতে পারবেন। এখন আপনার রেফারাল লিংক হবে- http://www.megatypers.com/?id=YOUR_CODE । এখানে YOUR_CODE এর জায়গায় আপনার কোড টি বসিয়ে দিন। যেমন যদি কোড হয় 123 তবে রেফারাল লিংক হবে- http://www.megatypers.com/?id=123। এই লিংক দিয়ে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন করতে বলুন। এতে তাদের যা আয় হবে তার ১০% আপনি পাবেন।
তবে আপনি যদি নিজের রেফারেল এ ২টি একাউন্টে কাজ করেন তাহলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটি কথা আপনি যদি এই সফটওয়্যার দিয়ে একাউন্ট না করে সরাসরি ওয়েবসাইট থেকে একাউন্ট করেন তাহলে সরাসরি ওয়েবসাইটেই কাজ করতে হবে। এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন না।

No comments:

Post a Comment