টুইটার এবার চালু করছে ই-মেইল সেবা। খুদে এ ব্লগিং পরিসরকে আরও জনপ্রিয়
করে তুলতে মূলত ‘ওয়ান-টু-মেনি টেক্সট’ নামের এ সেবা চালু করল টুইটার। নতুন
এ সেবাটি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও সহজে ব্যবহার
করা যাবে। টুইটারের নতুন এ সেবা পেতে নতুনভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট
খোলার প্রয়োজন নেই। জানা গেছে, যাঁদের এখন টুইটার অ্যাকাউন্ট আছে, তাঁরাই
সরাসরি এ সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে এখন যেকোনো টুইটার বার্তাকে
ই-মেইল হিসেবে রিটুইট করা এবং টুইটার ফলোয়ারদের মধ্যে বিনিময় করা যাবে।
এতে টুইটার অনুসরণকারী না হলেও ই-মেইল যেকোনো পরিচিত ব্যক্তিকে সরাসরি
ই-মেইল করা যাবে। শুধু বার্তাই নয়, এ বৈশিষ্ট্যের মাধ্যমে টুইটার সদস্যদের
কাছে পাঠানো যাবে ছবি, লিংকস ইত্যাদি।
No comments:
Post a Comment